সোমবার, ১৩ জানুয়ারি, ২০১৪

ব্যায়ামের পর শরীর ব্যথা করে কেন?

  • পুরো শরীর ব্যথা করার মূল কারণ হচ্ছে ক্লান্ত পেশীগুলিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া । ব্যথা তখনই হয় , যখন অতিরিক্ত ব্যয়াম বা শ্রম হয় এবং অবশ্যই একটানা। অতিরিক্ত শ্রম হলে পেশীগুলো দরকার মতো অক্সিজেন পায় না্। অর্থাৎ যেটুকু অক্সিজেন পায় তার থেকে চাহিদা থাকে বেশি। সেজন্য পেশীগুলোতে অবাত শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় এবং ঐ প্রক্রিয়ার ফলেই ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়ে পেশীতে জমা হয়। ঐ জমা হওয়া ল্যাকটিক অ্যাসিডেই হলো পেশী তথা শরীর ব্যথার মূল কারণ।

আপনি কি জানেন মানুষের প্রথম জন্ম হয় কবে?

ধর্ম সংক্রান্ত বিভিন্ন মতবাদ বাদ দিলে বিশেষজ্ঞদের মতে, বর্তমসান কালের সভ্য মানুষের সৃষ্টি হতে লক্ষ কোটি বছর লেগে গিয়েছে। প্রথমে সৃষ্টি হয়েছে বিভিন্ন আকৃতি ও প্রকৃতির উদ্ভিদ। তারপর উদ্ভিদের খাবার তৈরির জন্য বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইড শুষে নিয়ে পৃথিবীর বাতাসে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে যখন একটা ভারসাম্য অবস্থার সৃষ্টি হয়-তখন পৃথিবী প্রাণীদের বাসযোগ্য হয়ে উঠে। অবশ্য তখনো মানুষের জন্ম হয়নি। আনুমানিক ১৭ লক্ষ বছর আগে মানুষের জন্ম হয় বলে ধারণা করা হয়। ৪ লক্ষ বছর আগে "জাভা মানুষ" বা সটান খাড়া হয়ে চলা "হোমো ইরেকটাস" মানুষের উৎপত্তি ঘটৈ। ৭০০০০ হাজার বছর আগে দেখা দেয় " নিয়নডারথাল মানুষ"। এদের বাস ছিল ইউরোপ, এশিয়া ও উত্তর আফ্রিকায় । আধুনিক মানুষের পুর্বপুরুষ "ক্রো ম্যানিয়ঁ মানুষের" আবির্ভাব এরও অনেক পরে।

আপনি কি জানেন পৃথিবীর ওজন কত?

শুনে বিস্মিত হবেন যে পৃথিবীর ওজন মাপা সম্ভব, তবে যন্ত্রে চাপিয়ে নয় বুদ্ধি জোরে অঙ্ক কষে। বিজ্ঞানীরা বুদ্ধির জোরে অঙ্ক কষে এই কঠিন কাজটি সম্পন্ন করেছেন। এই কাজটি করার সাহস যিনি প্রথম দেখিয়েছিলেন তিনি হলেন বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী  হেনরী ক্যাভেন্ডিশ।দুটো ছোট বড় সীসার গোলকের আকর্ষণ শক্তির সঙ্গে পৃথিবীর অভিকর্ষের তারতম্য এবং পৃথিবীর ঘনত্বের সঙ্গে সীসার ঘনত্বের পার্থক্য নির্ণয় করে পৃথিবীর ওজন করে করেছিলেন। কত ওজন আমাদের এই বিশাল পৃথিবীর। সংখ্যায় লিখলে তা এইরকম হবে---৬,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ টন(প্রায়)।

শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪

বিচিত্র পৃথিবী

  • পেয়াজে এত ঝাঝ কেন?
পেয়াজ ো  রসুনে সালফার সমন্বিত ডেরিভেটিভ বা উপজাত পদার্থ থাকে। যখন পেয়াজ কাটা হয় ঐ যৌগগুলোর মধ্যে একটা (এস ১ প্রোপিনাইল সিসটাইন সালফক্সাইড) একটি উৎসেচকের দ্বারা উদ্বায়ী প্রোশনথিয়াল এস অক্সাইডে পরিণত হয়, যা চোখের পানির গ্রন্থির পক্ষে খুবই ইরিটেন্ট বা উত্তেজক পদার্থ। পানির গ্রন্থি বা ল্যাক্রাইমাল গ্ল্যান্ড থেকে পানির নিঃসরণ ঘটায় বলে পদার্থটিকে বলে ল্যাক্রাইমোটর। চোখের পানির সংস্পর্শে এসে প্রোপানল এস অক্সাইড পরিণত হয় প্রোপানল সালফিউরিক অ্যাসিড ও হাইড্রোজেন সালফাইডে। এখন ঐ অ্যাসিডকে আরও তরল করে দেবার জন্য পানির দরকার পড়ে, তাই যতক্ষণ ধরে পেয়াজ কাটা হয় ততক্ষণ ঐ রাসায়নিকের ঝাঝ চোখের পানি টেনে নিয়ে আসে। ঐ একই সালফার গঠিত যৌগের জন্য পেয়াজ ভাজলে দারুণ গন্ধ বেরোয়।

  • পেয়াজের ঝাঝে চোখ ঝাপসা হয়ে গেলে কি করা করা যায়? 
করা যায় অনেক কিছু যেমন-
১) পেয়াজ যখন কাটবেন, দু'ঠোটের মাঝে মুখে একপিস পাউরুটি ধরে রাখুন। ঐভাবে রাখলে ঝাঝ লাগবে কম।
২) অথবা দু'পাটি দাতের মাঝে একটা সুগারকিউব রাখুন।
৩) সর্বোত্তম প্রক্রিয়া হলো কাটার আগে পেয়াজকে পানিতে ভিজিয়ে রাখা।

কৌতুকগুলো পড়ুন এবং কমেন্ট করুন প্লিজ

  • বন্ধুু বন্ধুকে বললো 
একটা কথা বললে বিশ্বাস করবি? আমার চেনা এক সৎ সুন্দরী স্বাস্থ্যবতী অর্থবান মহিলা তোর জন্যে রীতিমতো মরতে বসেছে।
দ্বিতীয় বন্ধু: তাই নাকি? কিন্তু তুই তাকে বাচাচ্ছিস না কেন?
  • রোগ সম্পর্কে আলোচনা করতে গিযে এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করলো: আচ্ছা তুমি কি কখনো ডিপথিরিয়ায় ভুগেছো ? 
দ্বিতীয় বন্ধু: হ্যা, বেশ কয়েকবার।
প্রথম বন্ধু: কতদিন পরপর?
দ্বিতীয় বন্ধু: যখনই আমাকে বানানটা জিজ্ঞাসা করা হয়েছে।
দুই বন্ধু একসাথে হোস্টেলে থাকাবস্থায় একজন অসুস্থ হল-
প্রথম বন্ধু: বন্ধু, চল ডাক্তারের কাছে যাবি।
দ্বিতীয় বন্ধু: না বন্ধু আজ বেশি খারাপ লাগতেছে। কালকে যাব।
  • এক বক্তা শ্রোতার উদ্দেশ্যে বলতেছেন-
আপনারা সবাই গরু............ কি একটা কারণে এদিক অদিক তাকাচ্ছিলেন।
শ্রোতারা সবাই বলাবলি করতেছে-দেখলি, হারামজাদা আমাদেরকে গরু বলতেছে।
বক্তা পরবর্তী শব্দগুলো বললেন- ....চাষ করবেন।
শ্রোতা: হুমমম, চারিদিকে হাসির রোল পড়ে গেল।


শুক্রবার, ১০ জানুয়ারি, ২০১৪

Ads visiting-এর মাধ্যমে আয়ের Guarantee

আপনি কি ইন্টারনেটে সহজে অর্থ আয়ের উপায় খুজছেন? তাহলে আর দেরী না করে এখনি প্রদত্ত link টি ভিজিট করুন এবং গ্যারান্টিড অর্থ আয় করুন।
যদি প্রশ্ন করেন কেন তারা আমাদেরকে টাকা দেবে? তাহলে বলতে হয়, তারা বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে বিজ্ঞাপন প্রচারের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়েছেন এবং সেই অর্থ থেকে একটি অংশ আমাদের দিচ্ছেন। সবচেয়ে বড় বিষয় হল, আপনাকে কোন প্রকার ইনভেস্ট করতে হচ্ছে না, আপনি শুধু সাইটটি  ভিজিট করবেন, সাইন আপ করবেন এবং সদস্য হয়ে আরো ভিজিটর আনবেন এবং তাদের সাইটের traffic generate হবে। এরকম অনেক সাইট আছে যারা শুধুমাত্র ভিজিটিং এর জন্য অর্থ পরিশোধ করেন। এরকম কয়েকটি সাইট হল , clixsense, probux, nerdbux, neobux etc. To know more

বুধবার, ৮ জানুয়ারি, ২০১৪

জুলুসহীন নির্বাচন..........

গত নির্বাচনে ভোটার হবার সুযোগ ছিল কিন্তু বিশেষ কারণে হয়নি। তাই প্রথমবারের মতো ভোটার হয়ে আশা করেছিলাম খুব মজা করব এবং যোগ্য ব্যক্তিকে এমপি হিসেবে নির্বাচন করব। আশায় গুড়েবালি। নির্বাচন কখন হইছে বুঝতেই পারিনি। বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়ে গেল। আমাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারলাম না। সত্যিই অনেক দুঃখ লেগেছে। শুধু আমি নয়, আমার মতো হাজার হাজার নতুন ভোটার সম্ভবত ভোট প্রদান থেকে বঞ্চিত হয়ে কষ্ট পেয়েছে। সীতাকুন্ডের এক ভাই কথার প্রসঙ্গে বলেন, ভাই আমরা বিকালে ভোট দিতে গিয়ে দেখি আমাদের ভোট আরেকজন দিয়ে দিছে। কিভাবে সম্ভব। আসলে ক্ষমতায় থাকলে সব সম্ভব। কিছু কিছু ভোটার একজন ১২০ টা পর্যন্ত ভোট দিয়েছেন। যারা বিকালে ভোট দিতে গিয়েছেন তারা ভোট দিতে না পেরে গালাগাল করেছেন।